মহাষষ্ঠীর দিন সকালেই গঙ্গায় ডুবে মৃত্যু হল এক কিশোরের - The News Lion

মহাষষ্ঠীর দিন সকালেই গঙ্গায় ডুবে মৃত্যু হল এক কিশোরের




দি নিউজ লায়ন ;   মহাষষ্ঠীর  দিন সকালেই গঙ্গায় ডুবে মৃত্যু হল এক কিশোরের। দক্ষিণ ২৪ পরগনা পুজালী পৌরসভার দু নম্বর ওয়ার্ডের ঘটনা। এখানে পাল পাড়ায় পুরাতন খেয়া ঘাটে ছয় জন কিশোর ও কিশোরী মিলে নদীতে স্নান করতে যায় ।হঠাৎই তাদের মধ্যে একজন  শেখ সামাতকে পিঠে করে তোলে। কিন্তু নদীতে জোয়ারের টান থাকায় সে তলিয়ে যায় ।তাকে আর ধরে রাখতে পারেনি। তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 


ওই ছয়জনের মধ্যে থাকা বাকি দুজন আগেই বাড়ি চলে আসে। পরে তিন জনকে উদ্ধার করা গেছে। সকাল ন'টা নাগাদ ঘটনাটি ঘটে। পুরো বিষয়টি খতিয়ে দেখে পূজালী থানার পুলিশ।


যাদেরকে উদ্ধার করা হয়েছে সুমাইয়া খাতুন, শেখ সালমান, সাজিদা খাতুন এই তিন জনকে উদ্ধার করা গেছে। রিতা পাল ও গুড্ডু পাল ঘটনাস্থল থেকে বাড়ি ফিরে আসে। শেখ সামাত ওরফে রোহিত নিখোঁজ ছিল। বয়স সাত বছর।কয়েক ঘণ্টা পরে সামাতকে পাওয়া যায়। তবে শেষ রক্ষা হয়নি। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.